২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের উত্তোলন বাড়ানোর ঘোষণায় তেলের দাম কমছে

সৌদি আরব তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। রোববার জেদ্দায় সৌদি তেলমন্ত্রী আলি আল-নাইমি'র সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বৈঠকের পর দেশটি জুলাই মাস থেকে উত্তোলন বাড়ানোর ওই ঘোষণা দেয়। এ খবর প্রকাশিত হওয়ার পরপরই সোমবার অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলারেরও বেশি কমে ১৩৪ ডলারের নীচে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

সিঙ্গাপুর/লন্ডন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - সৌদি আরব তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। রোববার জেদ্দায় সৌদি তেলমন্ত্রী আলি আল-নাইমি'র সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বৈঠকের পর দেশটি জুলাই মাস থেকে উত্তোলন বাড়ানোর ওই ঘোষণা দেয়। এ খবর প্রকাশিত হওয়ার পরপরই সোমবার অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলারেরও বেশি কমে ১৩৪ ডলারের নীচে নেমে এসেছে। সোমবার জুলাই যোগানের ইউএস লাইট ক্রুড এর দাম ৮৫ সেন্ট কমে ব্যারেল প্রতি ১৩৪ দশমিক ০১ ডলারে নেমে আসে। এর আগে তেলের দাম প্রায় ১ দশমিক ৪০ ডলার কমে আন্তর্জাতিক বাজারে। ওদিকে, লন্ডন ব্রেন্ট ক্রুডের দাম ৬১ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১৩৪ দশমিক ৫০ ডলারে নেমে আসে। আবুধাবি ভিত্তিক 'দ্য ন্যাশনাল' পত্রিকাটি জানায়, জেদ্দায় সৌদি তেলমন্ত্রী আলি আল-নাইমি'র সঙ্গে বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব জানান, জুলাই মাসে দৈনিক ৯ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বান কি মুন বলেন, "৯ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল, উনি (সৌদি তেলমন্ত্রী) এটাই বলেছেন।" সৌদি আরব যদি উল্লিখিত মাত্রায় তেল উত্তোলন শুরু করে তাহলে তা হবে বর্তমানের চেয়ে দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল বেশি। এটা গত মে মাসের চেয়ে শতকরা ৬ ভাগ বেশি। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের পর এটিই মাসপ্রতি সর্বোচ্চ তেল উত্তোলন হার। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এএমটি/১৬২৫ ঘ.