২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে সহিংসতা আরও বাড়তে পারে ঃ ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ. কে. অ্যান্টোনি সতর্ক করে দিয়েছেন যে, নির্বাচন ঘনিয়ে এলে ভারতীয় কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা আরও বাড়তে পারে। শনিবার ব্যাঙ্গালোরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 08:23 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ব্যাঙ্গালোর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ. কে. অ্যান্টোনি সতর্ক করে দিয়েছেন যে, নির্বাচন ঘনিয়ে এলে ভারতীয় কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা আরও বাড়তে পারে। শনিবার ব্যাঙ্গালোরে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভারতীয় কাশ্মীরে দুটি পৃথক সহিংসতায় শুক্রবার চার সেনাসহ মোট পাঁচজন নিহত এবং কমপক্ষে বারোজন আহত হওয়ার পরদিনই তিনি একথা বললেন। গুপ্ত হামলার শিকার হয়ে নিহত সেনাদের মধ্যে একজন লেফট্যানেন্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন। অ্যন্টোনি সাংবাদিকদের বলেন, "আগামী দিনগুলোতে অনুপ্রবেশের ঘটনা এবং সহিংসতা বাড়তে পারে।" ওদিকে, শনিবার অ্যন্টোনির এ সংবাদ সম্মেলনের আগে সকালে শ্রীনগরে কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনে গ্রেনেড হামলায় এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হন। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, "দেশে এবং দেশের বাইরে এমন অনেক শক্তি আছে যারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় না।" তিনি বলেন, "আমাদের দিক থেকে আমরা মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দেবো। আমরা যদি তা করতে সক্ষম হই তাহলে এটা ভারতের জনগণ ও বাইরের আস্থা অর্জন করতে পারবে।" এ বছরের নভেম্বরে জম্মু ও কাশ্মীরে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩০০ ঘ.