ইসলামাবাদ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলীম লীগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফ বলেছেন, সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি এবং ১৯৯৯ সালের সামরিক অভ্যুত্থানের জন্য প্রেসিডেন্ট মুশাররফকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
ইসলামাবাদে শনিবার পার্লামেন্ট ভবনের সামনে এক সমাবেশে সেনাবাহিনীর হাতে দেশটির সাবেক নেতা জুলফিকার আলি ভুট্টোর ফাঁিসর কথা স্মরণ করিয়ে দিয়ে নওয়াজ বলেন বলেন, ফাঁসি শুধু রাজনীতিবিদদের জন্য নয়। তিনি মুশাররফকে ইঙ্গিত করে বলেন, ওইসব রক্তপিপাসু স্বৈরাশাসকদেরও বিচার করতে হবে।
মুশাররফকে উদ্দেশ্য করে নওয়াজ বলেন, "নির্বাচনের পর আপনাকে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আপনি তা করেননি।"
তিনি বলেন, "এখন জনগণ আপনার জন্য নতুন রায় দিয়েছে ... তারা আপনার জবাবদিহি চায়।" এসময় পার্লামেন্ট ভবনের সামনে উপস্থিত প্রায় ১৫,০০০ সমর্থক "মুশাররফকে ফাঁসি দাও" বলে শ্লোগান দিতে থাকে।
১৯৭৯ সালে সামরিক স্বৈরশাসকের হাতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর ফাঁসির ঘটনা উল্লেখ করে পিএমএল-এন নেতা বলেন, " ফাঁিস কি শুধু রাজনীতিবিদদের জন্য?"
মুশাররফকে ইঙ্গিত করে নওয়াজ বলেন, "ওই রক্তপিপাসু স্বৈরাশাসকদেরও বিচার করতে হবে"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪১৬ ঘ.
bdnews24