বন, জার্মানি, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে নানা বিকল্পের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে পরমাণু জ্বালানি কেন্দ্র স্থাপনে সহায়তা দেওয়ার কথা বিবেচনা করবে জাতিসংঘ। সংস্থাটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিবালয়ের প্রধান জার্মানির বনে ১৭০-জাতি জলবায়ু আলোচনায় বৃহষ্পতিবার একথা বলেছেন।
২ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ১২ দিনব্যাপী এ আলোচনায় ভারত এবং কানাডার মতো দেশগুলোসহ অনেক উন্নয়নশীল দেশ পরমাণু জ্বালানির ব্যবহার বাড়াতে সহায়তা জোরদারের পরমর্শ দিয়েছে।
এ পরিকল্পনায় বলা হচ্ছে, উন্নয়নশীল দেশগুলোতে পরমাণু জ্বালানি কেন্দ্র স্থাপন বা উন্নয়নে বিনিয়োগ করার মাধ্যমে ধনী দেশগুলো নিজ দেশে বসেই কার্বন নির্গমন রোধে ভূমিকা রাখার কৃতিত্ব নিতে পারবে।
আলোচনায় উঠে আসা অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, কার্বন ডাইঅক্সাইড কেনা কিংবা শুষে নেওয়ার মাধ্যমে নির্গমন কমানোয় ভূমিকা রাখলে কোনো দেশকে কৃতিত্ব বা সুবিধা দেওয়া। এছাড়া, কার্বন নির্গমন কমাতে বনায়ন বাড়ানো কিংবা বন সংরক্ষণে সংশ্লিষ্ট দেশগুলোকে সহায়তা দেওয়া।
জাতিসংঘ জলবায়ু সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ের বৃহষ্পতিবার বলেছেন, "যে ইস্যুগুলো আমাদের বিবেচনা করা উচিৎ তেমন একটা বিষয় এটি।"
কিন্তু পরিবেশবাদীরা পরমাণু জ্বালানিতে সহায়তা বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে বলছেন, জাতিসংঘের 'ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম' (সিডিএম) বা 'পরিবেশবান্ধব উন্নয়ন কৌশল' এর আওতায় পরমাণু জ্বালানির ব্যবহার স
bdnews24