২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বৈঠকেই সরাসরি বিমান চলাচলে সম্মত চীন-তাইওয়ান

প্রায় এক দশকের মধ্যে প্রথমবার বৈঠকে বসেই দুই পক্ষের মধ্যে সরাসরি বিমান চলাচলে সম্মত হয়েছে চীন ও তাইওয়ান। বিরোধপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো এড়িয়ে গেলেও দুই পক্ষের সম্পর্কন্নোয়নে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনার পর শুক্রবার বিমান চলাচলে এই যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করে তারা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 09:05 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

বেইজিং, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রায় এক দশকের মধ্যে প্রথমবার বৈঠকে বসেই দুই পক্ষের মধ্যে সরাসরি বিমান চলাচলে সম্মত হয়েছে চীন ও তাইওয়ান। বিরোধপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো এড়িয়ে গেলেও দুই পক্ষের সম্পর্কন্নোয়নে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনার পর শুক্রবার বিমান চলাচলে এই যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করে তারা। (আরও তথ্যসহ) ১৯৪৯ সালে কমিউনিস্টদের সঙ্গে গৃহযুদ্ধে জাতীয়তাবাদীদের তাইওয়ানে আশ্রয় নেওয়ার পর থেকে চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপটির সঙ্গে নিয়মিত বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে বিশেষ উৎসব বা নববর্ষের ছুটিকে কেন্দ্র করে কিছু অনিয়মিত ফ্লাইট চলাচল করে থাকে। স্বশাসিত তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে আসছে চীন এবং প্রয়োজন হলে বল প্রয়োগ করে তাইওয়ানের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করারও হুমকি দিয়েছে তারা। তবে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মা উইং-জেও'র চীনের সঙ্গে বাণিজ্যের উন্নয়ন করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ঘোষণার পর থেকে দু'দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে থাকে। হংকং সিটি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক যোশফ চেং বলেন, "এটা মা উইং জেও'র জন্য ভালো। কেননা, তিনি তার প্রথম ১০০ দিনে যথাযথ ব্যবস্থা নিতে চান।" একইসঙ্গে তিনি বলেন, "তাইওয়ানের জনগণের মন জয় করার জন্য বেইজিং মুখিয়ে আছে।" তাইওয়ানের গণমাধ্যম জানিয়েছে, ৪ জুলাই থেকে দুপক্ষে নিয়মিত বিমান চলাচল শুরু হবে। এছাড়াও তারা জানায়, প্রথম চীনা সফরকারি দল ১৮ জুলাই থেকে তাইওয়ানে আসতে শুরু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমডি/এলকিউ/১৪৩১ ঘ.