২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান যুক্তরাষ্ট্রের

জিম্বাবুয়ে পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা বন্ধ করার আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিচ্ছেন না বর্তমান প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

হারারে, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ে পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা বন্ধ করার আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিচ্ছেন না বর্তমান প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। এছাড়াও, বৃহস্পতিবার জিম্বাবুয়ে পুলিশ দুইবার গ্রেপ্তার করেছে বিরোধী দলের নেতা মরগান স্যাঙ্গেরাইকে। এ নিয়ে এক সপ্তাহে তাকে চারবার গ্রেপ্তার করা হল। স্যাঙ্গেরাইয়ের মুখপাত্র বলেন, এই গ্রেপ্তার হচ্ছে ২৭ জুন দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারিভিযানকে হয়রানিরই অংশ। পুলিশ জানায়, তারা স্যাঙ্গেরাইয়ের 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাসি চেঞ্জ' বা এমডিসি'র মহাসচিব তেন্দাই বিটিকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে এবং এজন্য তাকে মৃত্যুদণ্ডের শাস্তিও পেতে হতে পারে। জর্জ ডব্লিই বুশের সঙ্গে রোম সফররত হোয়াইট হাউস মুখপাত্র ডানা পেরিনো জিম্বাবুয়ে পরিস্থিতির সমালোচনা করে বলেন, "জিম্বাবুয়েতে রাষ্ট্র পরিচালিত সহিংসতা এবং এই সরকারের সময়ে বিরোধী দলের নেতাদের বিনা গ্রেপ্তারি পরোয়ানায় আটক করা হচ্ছে।" বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, 'আমরা বিশ্বাস করি জিম্বাবুয়ে মানবিক ও নিরাপত্তা পরিস্থিতিকে এক দলীয় শাসনকে থেকে রক্ষা করতে নিরাপত্তা পরিষদে এখনই বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নেয়া দরকার।' জিম্বাবুয়ের রাজনৈতিক সহিংসতা বন্ধের জন্য আন্তর্জাতিক স