লাহোর, পাকিস্তান ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে গণতন্ত্র কার্যকর করতে হলে বিচারকমন্ডলীর স্বাধীনতা থাকা দরকার। পাকিন্তানে বিক্ষোভরত আইনজীবী ও কর্মীদের উদ্দেশ্যে বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরি বৃহস্পতিবার একথা বলেছেন। তিনি আরও বলেন, পাকিস্তানে শুরু হওয়া আইনজীবীদের এই বিপ্লব সফল করতে হবে।
আইনজীবীদের বিক্ষোভ-সমাবেশে দেওয়া ওই ভাষণে সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরি তাকেসহ অন্যান্য বিচারকদের স্বপদে পুনর্বহালের দাবি জানান। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ গত বছর ইফতিখারসহ অন্যান্য বিচারকদের বরখাস্ত করেছিলেন।
লাহোরে শ'শ মানুষের ওই সমাবেশে ইফতিখার বলেন, "দেশে স্বাধীন বিচারকমন্ডলী থাকলে গণতান্ত্রিক পদ্ধতি সচল থাকবে।"
গত বছর মার্চে ইফতিখার চৌধুরি বরখাস্ত হওয়ার পর প্রেসিডেন্ট মুশাররফের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভে নামে আইনজীবীরা। পরে নভেম্বরে মুশাররফ জরুরি অবস্থা জারি করে চৌধুরিসহ আরও অনেক বিচারককে বরখাস্ত করে তাদেরকে আটক করেন।
স
bdnews24