২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে চাল ঘাটতির আশঙ্কা নাকচ করল সরকার

ঘূর্ণিঝড় বিধ্বস্ত মিয়ানমারে চালের ঘাটতির আশঙ্কা নাকচ করে দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে সামরিক জান্তা অভিযোগ করেছে, বিদেশি সাহায্য সংস্থাগুলো এ নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ইয়াঙ্গুন, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় বিধ্বস্ত মিয়ানমারে চালের ঘাটতির আশঙ্কা নাকচ করে দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে সামরিক জান্তা অভিযোগ করেছে, বিদেশি সাহায্য সংস্থাগুলো এ নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করছে। বিধ্বস্ত ইরাবতি ব-দ্বীপের কৃষকরা আগামী জুলাইয়ের মধ্যে ধান চাষ করতে না পারলে মিয়ানমারের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে বিদেশি সংস্থাগুলো সতর্ক করার পর সরকার তা নাকচ করলো। জাতীয় পরিকল্পনা মন্ত্রী সোয়ে থার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সোয়ে থা বলেন, "চালের ঘাটতির সম্ভাবনা নিয়ে কিছু সংস্থা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করছে।" তিনি আরও বলেন, "দেশের মানুষকে খাওয়ানোর মত পর্যাপ্ত চাল আমাদের আছে। আমরা মানুষের মধ্যে তা সরবরাহও করছি।" যদিও মিয়ানমারে চালের বর্তমান মজুদ সম্পর্কে গণমাধ্যগুলোতে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরাবতি ব-দ্বীপ মিয়ানমারের অন্যতম বৃহৎ ধান উৎপাদনকারী এলাকা। দেশের মোট উৎপাদনের ৬৫ ভাগ আসে ওই অঞ্চল থেকে। গত ২ মে ঘূর্ণিঝড়ে ওই এলাকার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গত সপ্তাহে জানিয়েছে, ইরাবতি এলাকার মোট ১৩ লাখ হেক্টর ধানের জমির ৬০ শতাংশ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪০ ঘ.