২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা নাকচ করল সিরিয়া

চুক্তি করার জন্য প্রয়োজনীয় শর্ত না মানলে ইসরায়েলের সঙ্গে কোনোরকম সরাসরি আলোচনায় বসার সম্ভাবনা মঙ্গলবার নাকচ করেছেন ঊর্ধ্বতন এক সিরীয় কর্মকর্তা। তবে দু' দেশের মধ্যে পরোক্ষো শান্তি আলোচনা খুব শিগগিরি তুরস্কে শুরু হবে বলে আশা করা হচ্ছে। তুরস্ক গত বছর থেকে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

দামেস্ক, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চুক্তি করার জন্য প্রয়োজনীয় শর্ত না মানলে ইসরায়েলের সঙ্গে কোনোরকম সরাসরি আলোচনায় বসার সম্ভাবনা মঙ্গলবার নাকচ করেছেন ঊর্ধ্বতন এক সিরীয় কর্মকর্তা। তবে দু' দেশের মধ্যে পরোক্ষো শান্তি আলোচনা খুব শিগগিরি তুরস্কে শুরু হবে বলে আশা করা হচ্ছে। তুরস্ক গত বছর থেকে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে আসছে। দামেস্ক সরকার ইসরায়েলের সঙ্গে আলোচনার ব্যাপারে বিস্তারিত কোনোও কিছুই জানায়নি। সিরিয়া চায় ইসরায়েল অধিকৃত সিরীয় ভূখন্ড গোলান মালভূমি পুরোপুরি ফেরৎ দিয়ে দিক। ইসরায়েল চার দশক আগের মধ্যপ্রাচ্য যুদ্ধে গোলান মালভূমি দখল করে নেয়। ১৯৮০ সালে ইসরায়েল এটিকে তাদের অংশ করে নেয়। সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মেকদাদ সাংবাদিকদের বলেছেন, "সরাসরি আলোচনা শুরুর সময় এখনও আসেনি। এ আলোচনা শুরুর কিছু পূর্বশর্ত আছে।" তিনি আরও বলেন, "আমি আশা করি ইসরায়েল শান্তির প্রয়োজনীয় দিকগুলোতে সাড়া দেবে। যেমন: ফিলিস্তিনে দখলদারিত্বের ইতি টানা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, সিরিয়ার গোলান মালভূমি ফেরৎ দেওয়া এবং অধিকৃত লেবাননী এলাকা থেকে সরে আসা।" কিন্তু ইসরায়েল লেবানন এবং ফিলিস্তিনের সঙ্গে বিরোধের কোনোও সুরাহা ছাড়াই সিরিয়ার সঙ্গে চুক্তি করতে চায়। গত মাসে সিরিয়া এবং ইসরায়েল তুরস্কে পরোক্ষো শান্তি অলোচনা শুরু করার কথা জানিয়েছে। এর আগে দুপক্ষের মধ্যে ২০০০ সালের আলোচনা গোলান মালভূমি ফিরিয়ে দেওয়ার প্রশ্নে বনিবনা না হওয়ায় ভেস্তে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৫ঘ.