তেহরান, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে পশ্চিমা বিশ্বের হুমকি ও চাপ ব্যর্থ হয়েছে বলে বুধবার দাবি করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে সন্দেহে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ এই কর্মসূচি বন্ধে তেহরানকে চাপ দিয়ে আসছে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে ঠেকানোর সর্বশেষ চেষ্টায় সোমবার ইউরোপ সফরকালে ইইউ এর সঙ্গে একযোগে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর আহমাদিনেজাদ ওই দাবি করলেন।
শের-ই-কুর্দ নগরী থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি স
bdnews24