২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি ইইউ-যুক্তরাষ্ট্রের

ইরান পরমাণু কর্মসূচি বন্ধ না করলে তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। ইইউ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বৈঠকের পর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

লুবজানা, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান পরমাণু কর্মসূচি বন্ধ না করলে তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। ইইউ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বৈঠকের পর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার মধ্যে ইরানের ব্যাংকগুলো যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সন্ত্রাসবাদে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক ব্যাংকগুলোকে ব্যবহার করতে না পারে সে বিষয়টির ওপর জোর দেওয়া হবে। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জেনসা ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারাসোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বুশ বলেন, "পরমাণু অস্ত্রসমৃদ্ধ ইরান বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দেবে।" তিনি আরও বলেন, "পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ না করলে ইরানকে হয় একঘরে হয়ে থাকতে হবে, নয়ত আমাদের সবার সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হবে। " মার্কিন প্রেসিডেন্ট বুশ গত সোমবার থেকে ইউরোপ সফর শুরু করেছেন। সফরের শুরুতেই তিনি ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করলেন। ইউরোপে সম্ভাব্য এই শেষ সফরে তিনি ইরানের ওপর চাপ বাড়াতে ইউরোপীয় সরকারগুলোকে আহ্বান জানাবেন। স্লোভেনিয়ায় ইইউ নেতাদের সঙ্গে বুশের বৈঠকে ইরানকে পরামাণু কর্মসূচি ছাড়াও জিম্বাবুয়ে সা