ওয়াশিংটন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে অর্থনীতির ধীরগতি দীর্ঘায়িত হলেও মন্দা এড়ানো সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ বছরের মাঝামাঝি সময় থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিস্কার পূর্বাভাস দেওয়া অর্থনীতিবিদদের বেশির ভাগই এ ব্যাপারে একমত। মঙ্গলবার প্রকাশিত এক জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
মাসিক নিউজলেটার 'ব্লু চিপ ইকোনোমিক ইনডিকেটরস' বলেছে, জুনের জরিপে ৪৮ জন বেসরকারি অর্থনীতিবিদের মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ অর্থনীতিবিদই মনে করেন না যে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এ বছর মন্দার কবলে পড়েছে বা পড়বে।
নিউজলেটারে আরও বলা হয়, "এ ব্যাপারে অর্থনীতিবিদদের মতৈক্য থেকে এটিই প্রতীয়মান হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নগতি আগে যেমনটি আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে কম হবে। তবে প্রবৃদ্ধির ধীরগতি কাটিয়ে উঠতে সময় লাগবে কয়েকমাস আগে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও বেশি।"
২ এবং ৩ জুনে অর্থনীতিবিদদের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের আনুমানিক প্রবৃদ্ধির হার বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ। এই হার একমাস আগের আনুমানিক হারের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ কম। তাদের মতে এ বছরের তৃতীয়ার্ধে এই হার বজায় থাকবে। আর চতুর্ভাগে অর্থনীতির স
bdnews24