ওয়াশিংটন/উইনিপেগ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন বাড়িয়ে কোটি কোটি মানুষকে অনাহার থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন ধরনের সার। কিন্তু ক্রমাগত দাম বেড়ে চলায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য উৎপাদকদের নাগালের বাইরে চলে যাচ্ছে কৃষি উৎপাদনের এ মূল্যবান বস্তুটি। সারের দাম বেড়ে যাওয়ায় চলমান খাদ্য সংকটে নতুন করে হুমকি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
বলা হয়ে থাকে, মানব জাতির ভোগ করা মোট প্রোটিনের এক তৃতীয়াংশই সে পায় উৎপাদন প্রক্রিয়ায় সার ব্যবহারের ফলে। কিন্তু বিশ্বজুড়ে খাবারের দাম বাড়া আর মজুদ কমার পাশাপাশি এখন দু
bdnews24