২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে 'বেদনাদায়ক' পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি ইরানের

ইরানে হামলা হলে 'অত্যন্ত বেদনাদায়ক' পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে বলে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী মোস্তাফা মোহাম্মদ নাজ্জার। ইরানের সরকারি দৈনিক পত্রিকায় মঙ্গলবার এ খবর ছাপা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 07:44 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

তেহরান, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে হামলা হলে 'অত্যন্ত বেদনাদায়ক' পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে বলে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী মোস্তাফা মোহাম্মদ নাজ্জার। ইরানের সরকারি দৈনিক পত্রিকায় মঙ্গলবার এ খবর ছাপা হয়। ইরানের বহুল সমালোচিত পরমাণু কর্মসূচি বন্ধে দেশটিকে বাধ্য করতে সেখানে হামলা না চালিয়ে উপায় নেই বলে ইসরায়েলি পরিবহণমন্ত্রীর মন্তব্যের জবাবে ইরানি প্রতিরক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার ইসরায়েলি পরিবহনমন্ত্রী শাউল মোফাজ সেদেশের একটি পত্রিকাকে বলেন যে, "ইরানে হামলা অবশ্যম্ভাবী। তা এড়ানো সম্ভব নয়।" ইরানি প্রতিরক্ষামন্ত্রীকে ইসরায়েলের এ মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমাদের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কবস্থায় আছে এবং কেউ যদি ওরকম ভুল করে তাহলে তাকে অবশ্যই 'অত্যন্ত বেদনাদায়ক' পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৩২ ঘ.