২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আহমাদিয়া' নিষিদ্ধের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

ইন্দোনেশিয়ায় ভিন্নমতাবলম্বী দল 'আহমাদিয়া' নিষিদ্ধ করার দাবিতে সোমবার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর প্রাসাদের বাইরে বিক্ষোভ করেছে প্রায় হাজারখানেক কট্টরপন্থি মুসলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

জাকার্তা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ায় ভিন্নমতাবলম্বী দল 'আহমাদিয়া' নিষিদ্ধ করার দাবিতে সোমবার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর প্রাসাদের বাইরে বিক্ষোভ করেছে প্রায় হাজারখানেক কট্টরপন্থি মুসলিম। আহমাদিয়া হযরত মোহাম্মদ (সা:) কে ইসলামের শেষ নবী হিসাবে মানে না। ইসলামের আদর্শ থেকে এই ভিন্নতার কারণে এই দলের শিক্ষাও ভিন্ন--- এই যুক্তিতে ইন্দোনেশিয়ার ধর্মীয় দলগুলো তদারকির কাজে নিয়োজিত সরকারি দলটিও আহমাদিয়াকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। ফলে এই দলের ভাগ্য নির্ধারণ করাটাও ইয়োধোইয়োনোর জন্য জরুরি হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা সোমবার 'আহমাদিয়া নিষিদ্ধ কর' দাবিতে স্লোগান দেয়। ইন্দোনেশিয়ার মুসলিম ফোরাম এফইউআই এর সদস্য আব্দৃররহমান বলেন, " আজ আমাদের লড়াইয়ের শুরু। আমরা আহমাদিয়া নিষিদ্ধ করার জন্য মরতেও প্রস্তুত। অজ্ঞাতপরিচয় আরেক বক্তা আহমাদিয়া নিষিদ্ধ করতে সব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, ইসলামে বিশ্বাসী সবারই আহমাদিয়া নিষিদ্ধের দাবি সমর্থন করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪০ ঘ.