২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ বছরের মধ্যে ভয়াবহ ঝড়বৃষ্টির কবলে চীন

চীনে ৫০ বছরের মধ্যে ভয়াবহ ঝড়বৃষ্টিতে গত দুদিনে গুয়াংডং প্রদেশের নানা জায়গা তলিয়ে গেছে। এতে অন্ততপক্ষে ১ জন নিহত হওয়া ছাড়াও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

বেইজিং, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে ৫০ বছরের মধ্যে ভয়াবহ ঝড়বৃষ্টিতে গত দুদিনে গুয়াংডং প্রদেশের নানা জায়গা তলিয়ে গেছে। এতে অন্ততপক্ষে ১ জন নিহত হওয়া ছাড়াও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। গুয়াংঝু দৈনিক পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার গুয়াংডং প্রদেশের মাওমিং এলাকায় বন্যায় ভেসে গেছে এক প্রাথমিক স্কুল শিক্ষার্থী। এতে বলা হয়, আরও একজন প্রাথমিক স্কুল শিক্ষার্থী এবং হাই স্কুলের এক শিক্ষক নিখোঁজ হয়েছে। পত্রিকাটি জানায়, ৬ হাজার ৫শ'রও বেশি মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত দুসপ্তাহে বৃষ্টিতে গুয়াংডং প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর গত দুদিনে কিছু কিছু এলাকায় ১৫ দশমিক ৭ ইঞ্চির (৪০০মিলিমিটার) বেশি বৃষ্টিপাত হয়েছে। গুয়াংঝু পত্রিকার বরে একথা বলা হয়েছে। প্রাদেশিক সরকারের ওয়েবসাইটে মঙ্গলবার আরও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রায় প্রতি বছরই এই সময়ে এ এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, এ অঞ্চলে গত ৫ দশকের মধ্যে এমন বাজে বৃষ্টিপাত দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ঘ.