২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলার বিরুদ্ধে আইএইএ প্রধানের সতর্কবাণী

পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে সতর্ক করে দিয়ে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এল বারাদি শনিবার বলেছেন, এতে করে অস্ত্রবিস্তার রোধ চুক্তি হুমকির মুখে পড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

বার্লিন, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে সতর্ক করে দিয়ে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এল বারাদি শনিবার বলেছেন, এতে করে অস্ত্রবিস্তার রোধ চুক্তি হুমকির মুখে পড়তে পারে। ড্যার স্পাইগেল ম্যাগিজিনকে এল বারাদি বলেন, "আমরা একটি ঐতিহাসিক ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে কোনো দেশ বোমা বানাতে পারে এই সন্দেহের ওপর ভিত্তি করে এককভাবে তাদের পরমাণু স্থাপনায় হামলা চালানো হলে আন্তর্জাতিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি হুমকির মুখে পড়বে।" ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত শুক্রবার বলেছিলেন, ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করতে জাতিসংঘের গৃহীত পদক্ষেপ কোনো কাজে আসছে না। এই অবস্থায় ইরানকে রুখতে তাদের ওপর হামলা অপরিহার্য হয়ে পড়েছে। আইএইএ প্রধান জানান, শান্তির পক্ষে প্রধান হুমকি অস্ত্র বিস্তার। আর এই অবস্থায় পরামাণু স্থাপনায় সামরিক হামলার উত্তরোত্তর প্রস্তুতি ভয়ের কারণ। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নাকচ করে দিচ্ছে না। সমালোচকেরা বলছেন, এই সম্ভাবনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলবে। এই প্রেক্ষিতে ইসরায়েলি কর্মকর্তার ওই মন্তব্য চরম ভয়াবহ বলে বিবেচিত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। ইরানের দাবি, এটি তাদের অধিকার। যে কারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। তবে জাতিসংঘের পর্যাবেক্ষণের অধীনেই তারা এ কাজ করবে। যদিও দেশটি এর আগেও জাতিসংঘ পর্যবেক্ষকদের বাধা দিয়েছে। ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে আসছে বলে সা