২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন হিলারি

বারাক ওবামাকে প্রেসিডেন্ট বানাতে আমি সর্বাত্মক চেষ্টা করব - এ প্রতিশ্র"তি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 06:03 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ওয়াশিংটন, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বারাক ওবামাকে প্রেসিডেন্ট বানাতে আমি সর্বাত্মক চেষ্টা করব - এ প্রতিশ্র"তি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন হিলারি ক্লিনটন। শনিবার ওয়াশিংটনের ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে সমর্থকদের বিশাল এক সমাবেশে হিলারি বলেন, "ডেমোক্র্যাট দল একটি পরিবার। এখন সময় এসেছে পরিবারে নিজেদের মধ্যে আবার এক সঙ্গে কাজ করার।" বাছাইপর্বের নির্বাচনে সমর্থন দেওয়ায় জন্য হিলারি দেশবাসীকে ধন্যবাদ জানান। সমর্থকরা বারবার তুমুল করতালি দিয়ে হিলারির বক্তব্যেকে স্বাগত জানান। আবেগময় বক্তৃতায় হিলারি বলেন, "আপনারা আমার জন্য অনেক করেছেন, এখন সময় এসেছে সবাই মিলে ওবামার জন্য কাজ করার। আগামী জানুয়ারিতে তিনি যাতে ওভাল অফিসে যেতে পারেন সেজন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।" অনুষ্ঠানে হিলারি হাজির হয়েছিলেন স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে চেলসিকে নিয়ে। ডেমোক্র্যাট দল থেকে প্রার্থী নির্বাচনের প্রতিযোগিতায় নিউ ইয়র্কের সিনেটর হিলারি দীর্ঘ সময় সমানে-সমান লড়েছেন ইলিনয়ের সিনেটর বারাক ওবামার সঙ্গে। গত মঙ্গলবার সাউথ ডাকোটা ও মন্টানার নির্বাচনে প্রার্থিতার জন্য প্রয়োজনীয়সংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত করে ফেলেন ওবামা। আগামী আগস্টে দলীয় সম্মেলন থেকে ওবামাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। নভেম্বরের নির্বাচনে তিনি লড়বেন রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের সঙ্গে। সাবেক ফার্স্টলেডি হিলারি বলেন, "আমাদের দেশে একজন আফ্রিকান-আমেরিকান অথবা একজন নারী অবশ্যই প্রেসিডেন্ট হতে পারে।" তিনি আরও বলেন, "ভবিষ্যতে গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২৩৩৫ ঘ.