২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপাকে এয়ার ইন্ডিয়ার মোটা বিমান বালারা

অতিরিক্ত মোটা হওয়ার কারণে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া তাদের বিমানবালাদের বরখাস্ত করতে পারবে বলে রায় দিয়েছে ভারতের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 06:45 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)- অতিরিক্ত মোটা হওয়ার কারণে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া তাদের বিমানবালাদের বরখাস্ত করতে পারবে বলে রায় দিয়েছে ভারতের একটি আদালত। অতিরিক্ত ওজনের কারণে বরখাস্ত হওয়া পাঁচ বিমানবালা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে দিল্লির আদালতে মামলা করলে আদালত এ রায় দেন। বিমানবালারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে মনে করা হচ্ছে। বিচারকরা বিমান সংস্থাটির সঙ্গে একমত হন যে অতিরিক্ত মোটা যাত্রী স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তারা রায়ে বলেন, তীব্র প্রতিযোগিতামূলক বিমান পরিবহন সেবা শিল্পে একজন বিমানবালার শারীরিক গঠন তার পুরো ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এয়ার ইন্ডিয়ার বিমানবালারা সনাতনী ভারতীয় শাড়ি পরলেও ভারতের বেসরকারি বিমান সংস্থার বিমানবালারা সাধারণত স্কার্ট অথবা পশ্চিমা পোশাক পরে থাকে যা কিছু ভারতীয়ের কাছে বেশি আকর্ষণীয়। এতে করেও এয়ার ইন্ডিয়া বেসরকারি বিমানসংস্থার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কয়েক বছর আগে নতুন কর্মী নেওয়ার আগে বিমান সংস্থাটি বলেছিল, ব্রণ অথবা খারাপ দাঁত থাকা কোনো আবেদনকারীর আবেদন বিবেচনা করা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১২৩৭ঘ.