২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ-ধর্মঘট ছড়িয়ে পড়েছে। অচল হয়ে পড়েছে বড় দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও কেরালার যোগাযোগ ব্যবস্থা। ক্ষতির মুখে পড়েছে দেশের অন্যতম বড় দুই শহর কলকাতা ও হায়দ্রাবাদের ব্যবসা-বাণিজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

নয়াদিল্লি, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ-ধর্মঘট ছড়িয়ে পড়েছে। অচল হয়ে পড়েছে বড় দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও কেরালার যোগাযোগ ব্যবস্থা। ক্ষতির মুখে পড়েছে দেশের অন্যতম বড় দুই শহর কলকাতা ও হায়দ্রাবাদের ব্যবসা-বাণিজ্য। আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় কয়েকটি রাজ্যে সরকার তাদের বাজেটে খরচের পরিমাণ এবং বাজারে জ্বালানি চাহিদা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ভোক্তাদের ওপর থেকে শুল্ক কয়েক শতাংশ কমানোর চেষ্টা করছে। ভারতের কেন্দ্রীয় সরকার গত বুধবার ডিজেল ও পেট্রোলের দাম প্রায় দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে মুদ্রাস্ফীতি ৯ শতাংশের ওপরে উঠে যেতে পারে। কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দলগুলো এবং কেন্দ্রীয় সরকারের শরিক কমিউনিস্টরা ধর্মঘট, বিক্ষোভের ডাক দিয়েছে। বামদল শাসিত পশ্চিমবঙ্গ, কেরালা ও ত্রিপুরায় বৃহস্পতিবার ধর্মঘট পালিত হয়েছে। কমিউনিস্টপন্থি দলগুলোর দাবি বিশ্ব বাজারে তেলের মূল্য বৃদ্ধির প্রভাব থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সরকারকে দাম না বাড়িয়ে অন্য ধরণের পদক্ষেপ নিতে হবে। তবে ধর্মঘট ও বিক্ষোভে সাধারণ জনগণের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে বামপন্থিরা। জনগণ মনে করছে, এর ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এশীয় দেশগুলোর মধ্যে শুধু ভারত ও মালয়েশিয়াই বিশ্ব বাজারে জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারে দাম বাড়িয়ে দিয়েছে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও পশ্চিমবঙ্গে ব্যবসায় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং যান চলাচল বন্ধ রয়েছে। কোলকাতায় বিরোধী দলের বিক্ষোভকারীরা বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়াও লোকজনকে জোর করে ট্যাক্সি থেকে নামিয়ে দিয়েছে। তবে অনেক মধ্যবিত্ত ভারতীয়ই মনে করেন, যে দলই ক্ষমতায় থাকতো এ পরিস্থিতিতেই সবাই জ্বালানির দাম বাড়াতো। তাদেরই একজন তরুন উদ্যোক্তা ইহসান আহমেদ বলেন, "যতক্ষণ পর্যন্ত এটা রাজনৈতিক এবং জনগণের জন্য উদ্বেগের বিষয় ততক্ষণ আমি ধর্মঘটের বিরুদ্ধে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/১৭১০ ঘ.