২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য উৎপাদন দ্বিগুণের লক্ষ্য নিয়ে রোম সম্মেলন শেষ

বিশ্বে ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা মেটাতে ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ এবং দরিদ্র দেশের কৃষকদের আরো বেশি সহায়তা দিতে হবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বৃহস্পতিবার রোমে শেষ হয়েছে জাতিসংঘ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 05:49 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

রোম, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)- বিশ্বে ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা মেটাতে ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ এবং দরিদ্র দেশের কৃষকদের আরো বেশি সহায়তা দিতে হবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বৃহস্পতিবার রোমে শেষ হয়েছে জাতিসংঘ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে খাদ্যের ঘাটতি ও ক্রমবর্ধমান মূল্য পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কার্যক্রম আরো জোরদার করতেও একমত হয়েছেন বিশ্বের ১৮১টি দেশের নেতারা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সতর্ক করে দিয়ে বলেছেন, চলমান সংকট কাটিয়ে উঠতে বছরে ২ হাজার কোটি পাউন্ডের বেশি প্রয়োজন হতে পারে। সম্মেলনে ৬০টি দেশের সাড়ে সাত কোটি মানুষের জন্য খাদ্য সাহায্য হিসেবে বাড়তি ১শ' ২০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সম্মেলনের অন্যতম বিরোধপূর্ণ বিষয় বায়োফুয়েল বা জৈবজ্বালানির উৎপাদন নিয়ন্ত্রণ করা নিয়ে কোনো মতৈক্য হয়নি। অন্যতম প্রধান বায়োফুয়েল উৎপাদক দেশ ব্রাজিল তার উৎপাদন হ্রাসে অস্বীকৃতি জানিয়েছে। বায়োফুয়েলের জন্য আখ ও অন্য শস্য চাষে আবাদী জমি ব্যাপকভাবে কমে যাওয়াকে খাদ্য উৎপাদন হ্রাসের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। বিশ্বের কৃষিকে গুরুত্ব দিয়ে সম্মেলনের সমাপণী বিবৃতিকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধি ও সাহায্যসংস্থাগুলো। দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রী লুলু জিংওয়ানা বলেন, "অবশেষে এই প্রথমবারের মতো বিশ্ব পর্যায়ে কৃষি গুরুত্ব পেল। দীর্ঘদিন ধরে এটি অবহেলিত ছিল।" সম্মেলনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, বিশ্বে এত সম্পদের প্রাচুর্য থাকতেও এখনও বিশ্বের ৮৬২ মিলিয়ন মানুষ অপুষ্টির শিকার, এই বাস্তবতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতিসংঘের রাইট টু ফুড বিষয়ক কর্মকর্তা অলিভার দ্য সিউতার বলেন, "সম্মেলনে গৃহীত চূড়ান্ত ঘোষণা এটাই নির্দেশ করছে যে, খাদ্য নিয়ে বিশ্ব স