২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের সঙ্গে শর্তসাপেক্ষ আলোচনায় অটল আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মোটেও নমনীয় হননি। তাদের সঙ্গে আলোচনা এখনও গাজার দখল ছেড়ে দেওয়ার ওপর নির্ভর করছে। আব্বাসের সহযোগী সায়েব ইরাকাত বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

রামাল্লাহ, প্িচম তীর, ৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মোটেও নমনীয় হননি। তাদের সঙ্গে আলোচনা এখনও গাজার দখল ছেড়ে দেওয়ার ওপর নির্ভর করছে। আব্বাসের সহযোগী সায়েব ইরাকাত বৃহস্পতিবার একথা বলেছেন। উল্লেখ্য, আব্বাস বুধবার গাজার দখল ছেড়ে দেওয়ার কথা উল্লেখ না করেই হামাসকে সংহতি আলোচনার আহ্বান জানালে দুপক্ষ সম্পর্ক মেরমত করতে প্রস্তুত হয়েছে বলে জল্পনা-কল্পনা সৃষ্টি হয়। কিন্তু সায়েব ইরাকাত এক মন্তব্যে বলেন, "আব্বাস নতুন কোনও অবস্থান নেননি। বিভক্তি দূর করতে আব্বাস কখনও হামাসের অভ্যুত্থান অবসানের আহ্বান জানাননি একথা বলা ভুল।" কিন্তু হামাস বরাবরই বলে আসছে, তারা কোনও পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসতে রাজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪১ঘ.