২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবসে কার্বন মুক্তির আহ্বান জাতিসংঘের

কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী জিনিস ব্যবহারের অভ্যাস ত্যাগ করে কার্বনমুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সব দেশের জনগণকে জলবায়ু পরিবর্তন রোধের পদক্ষেপ হিসেবে কার্বন মুক্তির এই আহ্বান জানিয়েছেন মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 08:06 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ওয়াশিংটন, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী জিনিস ব্যবহারের অভ্যাস ত্যাগ করে কার্বনমুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সব দেশের জনগণকে জলবায়ু পরিবর্তন রোধের পদক্ষেপ হিসেবে কার্বন মুক্তির এই আহ্বান জানিয়েছেন মহাসচিব বান কি মুন। আমরা জেনে এবং না জেনে কর্বন নির্গমনকারী জিনিস ব্যবহার করে চলেছি যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বান কি মুন বলেন, বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি বর্তমান যুগে বড় ধরনের সমস্যা হয়ে দেখা দিচ্ছে। এর ফলে ধনী-গরিব নির্বিশেষে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বান আরও বলেন, "আমাদের পৃথিবী কার্বন নির্গমনের এক মারাত্মক ফাঁদে আটকা পড়েছে।" তিনি বলেন, "কোনও কিছুতে অভ্যস্ত বা আসক্ত হয়ে পড়াটা মারাত্মক ব্যাপার। কারণ, তখন আমরা ওই কাজ না করে পারি না। এ অবস্থায় আমরা সত্যের গুরুত্ব উপলব্ধি করতে পারি না। আর আমরা কি করছি, এর পরিণতিই বা কি তা চিন্তা করার শক্তিও লোপ পায়। আর তাই কার্বন নির্গমণের অভ্যাস ছেড়ে দিন।" জাতিসংঘ মহাসচিব বলেন, "আপনি (ব্যক্তি, সংগঠন ব্যবসায়ী কিংবা সরকার) যাই হোন না কেন কার্বন নির্গমন কমাতে অনেক পদক্ষেপ নিতে পারেন। এই বার্তা আমাদের সবার অন্তরেই ধারণ করতে হবে।" উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩১৪ ঘ.