রোম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির রাজধানী রোমে আয়োজিত জাতিসংঘ খাদ্য সম্মেলন
কি ফল বয়ে আনে তা দেখার প্রত্যাশায় আছে বিশ্বের খাদ্যসংকট জর্জরিত দেশগুলো। আফ্রিকার দেশগুলোসহ দারিদ্র্য-বিরোধী প্রচারকর্মীরা আশা করছেন, সম্মেলনের শেষদিন বৃহস্পতিবার নেতারা বিশ্বের অগণিত মানুষকে নতুন করে ক্ষুধার মুখে পড়া থেকে রক্ষার উপায় খুঁজে বের করবেন। কিন্তু রাজনৈতিক বিবাদে বলিষ্ঠ ঘোষণাপত্রের মধ্য দিয়ে সম্মেলন শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ঘানার প্রেসিডেন্ট জন কুফুর এক বক্তব্যে বলেছেন, বিশ্ব আজ যে খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে তাতে ঐতিহাসিক এই সম্মেলন ভালোয় ভালোয় শেষ না হলে তা মানব জাতির টিকে থাকার জন্যই বিপর্যয়কর হবে।
উল্লেখ্য, বুধবারের মধ্যে সম্মেলনের ঘোষণাপত্র চূড়ান্ত করা নিয়ে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন নেতারা। বৃহস্পতিবার সম্মেলনের শেষ বৈঠকে জাতিসংঘ এক কর্মকর্তা বলেছেন, "নেতারা ঘোষণাপত্রের নতুন খসড়া করার চেষ্টা নেবেন। তারা এটি অনুমোদন করতে পারেন, সংশোধন করার চেষ্টা করতে পারেন কিংবা আরও খারাপ কিছু হলে এটি বাতিলও হয়ে যেতে পারে।"
জৈবজ্বালানির মতো বিতর্কিত ইস্যুর কারণে সম্মেলনের আলোচনা ভেস্তে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়নি। বরং ঝুঁকি দেখা দিয়েছে কিউবায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কিউবার সমর্থক এবং বিরোধীদের মধ্যে মতবিরোধ এবং আরও কিছু প্রান্তিক ইস্যুকে কেন্দ্র করে।
এফএও'র সদর দপ্তরে আয়োজিত তিনদিনব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছেন ১৫১টি দেশের প্রতিনিধিরা। "আমরা আজ এবং আগামী দিনে সবার জন্য ক্ষুধামুক্তি ও খাদ্য নিরাপত্তা বিধানের অঙ্গীকার করছি"-- সম্মেলনের ঘোষণায় এই প্রতিশ্র"তিই আশা করছে বিশ্ব।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, "বিশ্ব ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়েছে এবং এই সংকটে আফ্রিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ।"
খসড়া এই ঘোষণাপত্রে বলা হয়েছে, "খাদ্য উৎপাদন এবং কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করে খাদ্য সংকট থেকে সৃষ্ট দুর্ভোগ দূর করার জন্য আমরা সব পন্থাই কাজে লাগাতে বদ্ধপরিকর।"
বৃহস্পতিবার আলাপ-আলোচনার পর বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঘোষণা চূড়ান্ত করবেন।
মঙ্গলবারের উদ্বোধনী দিনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাণিজ্যে বিধি-নিষেধ এবং জৈব জ্বালানি উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকে দায়ী করেছে।
বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রায় ১০ কোটি মানুষ সংকটে পড়েছে এবং ৮ কোটি ৫০ লাখ লোক খাদ্যাভাবে জর্জরিত। অস্থিতিশীল হয়ে পড়েছে বিভিন্ন দেশের সরকার। এই প্রেক্ষাপটেই জরুরি সম্মেলন ডেকেছে এফএও।
গত দু'বছরে বিশ্বব্যাপী প্রধান প্রধান খাদ্যশস্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। চাল, ভুট্টা এবং গমের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। কিছু কিছু পণ্যের দাম গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। ফলে বিশ্বের অনেক দেশের জনগণের আয়ের প্রায় অর্ধেক খাদ্যের পেছনে ব্যয় করতে হচ্ছে। আর এ কারণে অনেক উন্নয়নশীল দেশেই খাদ্যদাঙ্গা দেখা দিয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। গত বছর প্রাথমিকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা বিঘি
bdnews24