২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন পাওয়ায় ওবামাকে বুশের অভিনন্দন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় সিনেটর বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ওয়াশিংটন, জুন ৪ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় সিনেটর বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বুধবার একথা জানিয়েছেন। ইলিনয়ের সিনেটর বারাক ওবামা মঙ্গলবার ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন পেয়েছেন। আগস্ট মাসের ২৫ থেকে ২৮ তারিখে ডেনভারে ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনে মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ডানা পেরিনো সাংবাদিকদের বলেন, "প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন নিশ্চিত করায় ওমামাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বুশ।" তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট নিজের অভিজ্ঞতা থেকেই জানেন মনোনয়ন পাওয়া কত কষ্টের। সিনেটর ওবামাকে এজন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।" ওদিকে, এখনও হাল ছাড়েননি প্রতিদ্বন্দ্বী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তবে তিনি ওবামাকে অভিনন্দন জানিয়েছেন এবং ডেমোক্র্যাট দলের নম্বর টু বা ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে রাজি থাকার ইঙ্গিত দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০০ ঘ.