২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোন উপায়ে ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে হবে: ইসরায়েল

'সম্ভাব্য যে কোন উপায়ে' ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থামিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ওয়াশিংটন সফর করার সময় মঙ্গলবার তিনি বলেন, পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে-এটা তেহরানকে বুঝিয়ে দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 07:07 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ওয়াশিংটন, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)- 'সম্ভাব্য যে কোন উপায়ে' ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থামিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ওয়াশিংটন সফর করার সময় মঙ্গলবার তিনি বলেন, পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে-এটা তেহরানকে বুঝিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রসহ অন্যরা অভিযোগ করেছে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষমতা অর্জন করেছে। তেহরান বলছে তাদের প্রকল্প শান্তিপূর্ণ। দেশের ভেতরে দুর্নীতির অভিযোগে চাপের সম্মুখীন হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সফর করছেন ওলমার্ট । তবে দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি নামের একটি লবি গ্র"পে বক্তব্য দেওয়ার সময় ওলমার্ট বলেন, "সম্ভাব্য যে কোন উপায়ে ইরানের হুমকি বন্ধ করে দেওয়া উচিত।" তিনি বলেন, "কঠোর উপায়ে ইরানকে এটা বুঝিয়ে দেওয়া আন্তর্জাতিক স