রোম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, কিছু কিছু দেশে খাদ্য রপ্তানি বন্ধ ও বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপ করায় খাবারের দাম বেড়ে খাদ্যসঙ্কট ভয়াবহ আকার ধারণ করছে। বিশ্ব খাদ্য সঙ্কট নিয়ে আলোচনার জন্য ইতালির রাজধানী রোমে মঙ্গলবার থেকে শুরু হওয়া বিশ্ব নেতাদের তিনদিনব্যাপী সম্মেলনে তিনি একথা বলেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এই সম্মেলন আয়োজন করেছে।
মহাসচিব বান বলেন, "খাদ্য সঙ্কটের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে কিছু দেশ খাদ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে এবং খাদ্যদ্রব্যের বাণিজ্যে বিধি-নিষেধ আরোপ করছে। এতে করে বাজার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খাবারের দাম আরও বেড়ে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "মানবিক বিষয়টি বিবেচনা করে যত দ্রুত সম্ভব খাদ্য রপ্তানিতে বিধি-নিষেধ তুলে নিতে আমি ওই সমস্ত দেশকে আহ্বান জানাচ্ছি।"
বিশ্ব খাদ্য সংকট ও খাবারের উচ্চ মূল্যের লাগাম টেনে ধরার কৌশল নির্ধারণ করতেই এ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। জাপান, মিসর, আর্জেন্টিনা, ব্রাজিল, জিম্বাবুয়েসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এফএও'র এ সম্মেলনে যোগদান করছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া ওই সম্মেলন বৃহস্পতিবার শেষ হবে।
সম্মেলনে বান বলেন, "ক্ষুধার চেয়ে ভয়াবহ কিছু হতে পারে না, বিশেষ করে সেই পরিস্থিতি যখন মানুষ সৃষ্ট হয়।"
এফএও মহাপরিচালক জ্যাকুইস দাউফ জানিয়েছেন, বিশ্বের ধনী দেশগুলো কৃষিতে ভর্তুকি, খাবার ও অস্ত্রের পেছনে প্রতি বছর বিলিয়িন বিলিয়িন ডলার অর্থ ব্যয় করছে।
সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, চীন ও জাপানের খাদ্য রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ চলমান খাদ্য সঙ্কট আরও বাড়িয়ে দিয়েছে। যার ফলে পার্শ্ববতী দেশ হাইতিতে খাদ্যদাঙ্গা হয়েছে।
তবে জাপানের প্রধানমন্ত্রী ইয়োসু ফকুদা সম্মেলনে প্রতিশ্র"তি দিয়েছেন, সঙ্কট মোচনে তার দেশ আমদানি করা গুদামজাত তিন লাখ টন চাল বাজারে ছেড়ে দেবে।
গত বছর এফএও যখন প্রাথমিকভাবে এই সম্মেলনে আহ্বান করেছিল তখন এই মূল আলোচ্য বিষয় নির্ধাারণ করা হয়েছিল, জলবায়ু পরিবর্তনের ফলে বিঘি
bdnews24