২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি চাইলে ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড ছাড়তে হবে: আসাদ

যে কোনও শান্তি চুক্তির পূর্বশর্ত হিসেবে ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা সমস্ত সিরীয় ভূখন্ড ছেড়ে দিতে প্রস্তুত থাকতে হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একথা বলেছেন। সোমবার সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সেদেশের পত্রিকা সম্পাদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আল-খালিজ পত্রিকা মঙ্গলবার এ খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

দুবাই, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যে কোনও শান্তি চুক্তির পূর্বশর্ত হিসেবে ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা সমস্ত সিরীয় ভূখন্ড ছেড়ে দিতে প্রস্তুত থাকতে হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একথা বলেছেন। সোমবার সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সেদেশের পত্রিকা সম্পাদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আল-খালিজ পত্রিকা মঙ্গলবার এ খবর জানায়। উপসাগরীয় দেশটির সম্পাদকদের সঙ্গে ওই সৌজন্য বৈঠকে তিনি আরও বলেন, তুরস্কের মধ্যস্থতায় গত মাস থেকে শুরু হওয়া ইসরায়েল-সিরিয়া পরোক্ষ শান্তি আলোচনার পরবর্তী পর্যায়ে অবশ্যই যুক্তরাষ্ট্র জড়িত হওয়ার প্রয়োজন পড়বে। আল-খালিজ জানায়, "এ পর্যায়ে আমরা (ইসরায়েলের সঙ্গে) অন্য কিছু নিয়েই কথা বলছি না। আমাদের আলোচ্যসূচিতে যা আছে তা হল, সব অধিকৃত ভূখণ্ড ফেরত দেওয়া।" আসাদ আরও বলেন, "সরাসরি আলোচনায় আমরা পানি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলব।" গত মাসে সিরিয়া ও ইসরায়েল জানায় যে, তুরস্কের মধ্যস্থ্যতায় পরক্ষোভাবে শান্তি আলোচনা শুরু করেছে তারা। গত আট বছরের মধ্যে এটিই দেশদুটির মধ্যে এ ধরনের প্রথম শান্তি প্রক্রিয়া। এর আগে ২০০০ সালে ইসরায়েল সিরিয়া সীমান্তবর্তী হৃদের তীরের নিয়ন্ত্রণ নিয়ে দুদেশের সর্বশেষ শান্তি আলোচনা ভেস্তে যায়। ইসরায়েল তার বর্তমান পানি সরবরাহের অধিকাংশই ওই হৃদ থেকে সংগ্রহ করে থাকে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। এরপর ১৯৮১ সালে দ্বিতীয় দফায় গোলান অঞ্চলের আরও ভূমি দখল করে ইসরায়েল। ভূ-রাজনৈতিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ উচ্চভূমি হওয়া ছাড়াও গোলানের জমি খুবই উর্বরা, কৃষির উপযোগী এবং একইসঙ্গে তা উৎকৃষ্ট চারণভূমি। এখানে নিয়ন্ত্রণ বজায় থাকার কারণে স্থানীয় পানির উৎসগুলি নিয়ন্ত্রণ করতে পারছে ইসরায়েল। অধিকৃত অঞ্চলটিতে প্রায় ১৮,০০০ ইসরায়েলিকে বসতি স্থাপনের সুযোগ করে দিয়েছে ইসরায়েল। তবে দখলের পরও গোলান অঞ্চলে প্রায় ২০,০০০ সিরীয় দ্রুজ জাতিসত্ত্বার অধিবাসী রয়ে গেছে। ইসরায়েল তাদের নাগরিকত্বের সুযোগ দিলেও অধিকাংশ সিরীয় দ্রুজই তা প্রত্যাখ্যান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.