প্যারিস, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রান্সে সোমবার একটি স্কুল বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৭ শিশু নিহত এবং ২৭ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। তবে বাস ও ট্রেনের চালক দুর্ঘটনা থেকে বেঁচে গেছে।
স্কুল বাসটিতে ৫০ জন ছাত্র, পাঁচজন অভিবাবক এবং চালক ছিল। বাসটি মারজেনসেল শহরের স্থানীয় একটি ঐতিহাসিক স্থানে শিক্ষার্থীদের সফরে নিয়ে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীদের সবার বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে।
স্থানীয় সময় বেলা ২টা এবং গ্রীনিচ মান সময় ১২০০টায় বাসটি ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্ত এলাকা মেসিনজেসে একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ওই সংঘর্ষ হয়।
ফ্রান্সের জাতীয় ট্রেন পরিচালনা সংস্থা 'এসএনসিএফ' এবং রেল নেটওয়ার্ক পরিচালনা সংস্থা 'আরএফএফ' জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত করবে।
ফ্রান্সের রেল নেটওয়ার্ক পরিচালনা সংস্থা আরএফএফ জানায়, গত ৩০ বছরের মধ্যে লেভেল ক্রসিংয়ে এটাই সবচেয়ে গুরুতর দুর্ঘটনা।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাই সারকোজি এ ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩১৬ ঘ.
bdnews24