২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাম্বিয়ায় ভূমিধসে ১৯ জন নিহত, নিখোঁজ ৮

কলাম্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর মেডেলিনের একটি পাহাড়ি গ্রামে শনিবার ভূমিধসের ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৮ জন। কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

বোগোতা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কলাম্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর মেডেলিনের একটি পাহাড়ি গ্রামে শনিবার ভূমিধসের ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৮ জন। কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে। মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ওই ভূমিধসে মেডিলিনে প্রায় ২০ টি বাড়ি মাটি চাপা পড়েছে। নিহতেদের মধ্যে ১৫ বছরের একটি ছেলে রয়েছে। রোববার তার ১৫ তম জন্মদিন ছিল। ছেলেটির বাবা এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, "আমি কখনোই চিন্তা করিনি আমরা এভাবে তার জন্মদিন কাটাবো।" এছাড়া প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেশটিতে প্রায় ১ লাখ লোক ঘড়ছাড়া হয়েছে। দেশজুড়ে ফসলেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪২ ঘ.