ওয়াশিংটন, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৭ সালে ইরাক ও আফগানিস্তানে সক্রিয় দায়িত্বে থাকা রেকর্ড সংখ্যক মার্কিন সেনা আত্মহত্যা করেছে। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নিয়োজিত হওয়ায় মানসিক চাপের কারণে সেনাদের আত্মহত্যার হার ওই বছর সর্বোচ্চে পৌঁছেছে। মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার একথা বলেছে।
সেনাবাহিনী জানায়, ২২ জন ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর রিজার্ভ সেনাসহ ১১৫ জন সেনা গত বছর আত্মহত্যা করেছে। ২০০৬ সালের চেয়ে আত্মহত্যার এই হার ১২ দশমিক ৭ শতাংশ বেশি। ২০০৬ সালে সেনা আত্মহত্যার সংখ্যা ছিল ১০২। এর আগে ২০০৫ সালে আত্মহত্যা করেছিল ৮৫ জন সেনা।
১৯৮০ সাল থেকে সেনাদের আত্মহত্যার রেকর্ড রাখা শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনীতে সেনা আত্মহত্যার প্রকৃত সংখ্যা ২০০৭ সালেই সবচে বেশি। সেনা কর্মকর্তারা বলছেন, আত্মহত্যার এই হার প্রায় একই পর্যায়ে আছে। এ বছর সর্বশেষ গত সোমবার ৩৮ জন সেনার আত্মহত্যার খবর নিশ্চিত করা হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, ২০০৭ সালে ৯৩৫ জন সেনা আত্মহত্যার চেষ্টা নিয়েছিল। জানুয়ারিতে প্রকাশিত প্রাথমিক হিসাব থেকে ধারণা করা হচ্ছে, ২০০৭ সালে আত্মহত্যার সংখ্যা মোট ১২১ জনে দাঁড়াতে পারে।
২০০৭ সালে মোট সেনা আত্মহত্যার ঘটনার মধ্যে ৩২ টিই ঘটেছে ইরাকে। বাগদাদে সা
bdnews24