ইয়াঙ্গুন, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের ইরাবতি ব-দ্বীপ এলাকার ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে ত্রাণ হিসেবে বিদেশি সংস্থাগুলো চকোলেট বিতরণ করায় ক্ষুব্ধ হয়েছে জান্তা সরকার। দাতা সংস্থাগুলোর ত্রাণ বিতরণের দাবির কঠোর সমালোচনা করে সরকার বৃহস্পতিবার জানিয়েছে, তাদের জনগণ নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে।
বার্মীজ ভাষার দৈনিক 'কেয়মন' সংবাদপত্র তাদের সম্পাদকীয়তে লিখেছে, "ইরাবতির মানুষ বিদেশি চকোলোট ছাড়াই নিজেদের রক্ষা করতে জানে।"
বিদেশি সাহায্য গ্রহণে মিয়ানমারের জেনারেলদের অনীহা ও কঠোর নিয়ন্ত্রণের বিষয়টি প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে দেশটির বিভিন্ন গণমাধ্যমে।
মিয়ানমারের দুর্যোগে বিদেশি সাহায্যের সাড়া পর্যাপ্ত নয় অভিযোগ করে কেয়মন পত্রিকা তাদের সম্পাদকীয়তে উল্লেখ করেছে, জাতিসংঘ ২০১ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি দিলেও ঘূর্ণিঝড়ের চার সপ্তাহ পরেও তার কোনো খোঁজ নেই।
২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামির এক সপ্তাহের মধ্যে বার্হিবিশ্ব দুই বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি দিলেও এবারের দুর্যোগে সেই পরিমাণ সাড়া মেলেনি।
পত্রিকাটি লিখেছে, "মিয়ানমারের প্রয়োজন ১১ বিলিয়ন ডলার। এ পর্যন্ত প্রতিশ্র"তি পাওয়া গেছে মাত্র ১৫০ মিলিয়ন, যা জাতিসংঘের ঘোষিত ২০১ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তির চেয়েও কম।"
যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পত্রিকাটি আরও লিখেছে, "একটি বড় দেশ আছে যারা শুধু মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপে আগ্রহী। এমনকি এতবড় ঘূর্ণিঝড় আঘাত হানার বিষয়টি জেনেও তাদের সাড়া নেই।"
মিয়ানমার সরকারের ত্রাণ বিতরণে জাতিসংঘের প্রশংসাকে কেন্দ্র করেই মূলত এই সম্পাদকীয় লেখা হয়েছে। তবে এতে বিরোধীদলীয় নেত্রী অং সাং সু চি'র গৃহবন্দিত্বর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ার সমালোচনা করা হয়েছে।
সু চি'র বন্দির মেয়াদ বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দেশটির সহস্রাধিক রাজবন্দির মুক্তির আহ্বান জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সু চি'র গৃহবন্দিত্বর মেয়াদ বাড়ানোর বিষয়টি মার্কিন সাহায্যের ওপর কোনো প্রভাব ফেলবে না। তবে এক শীর্ষ মার্কিন কমান্ডার জানিয়েছেন, দ্রুত সবুজ সংকেত না পাওয়া গেলে ইরাবতী উপকূলে অবস্থানরত মার্কিন সাহায্য জাহাজ ওই এলাকা ছেড়ে চলে আসতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৭ ঘ.
bdnews24