কাঠমাণ্ডু, মে ২৯, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে প্রজাতন্ত্রের প্রথম দিন উদযাপন উপলক্ষে রাজপ্রাসাদ থেকে বৃহস্পতিবার রাজপতাকা নামিয়ে ফেলা হয়েছে। নেপালের বিশেষ গণপরিষদের সিদ্ধান্তে ২৩৯ বছরের রাজতন্ত্র এখন ইতিহাস। রাজপ্রাসাদ ছাড়ার জন্য রাজা জ্ঞানেন্দ্রের হাতে আছে আর মাত্র কয়েকদিন। তার প্রাসাদকে এখন জাদুঘর বানানো হবে।
২০০৬ সালে নেপাল সরকার ও মাওবাদী গেরিলাদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা। ওই শান্তি চুক্তির মাধ্যমে নেপালে এক দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান হয়।
বুধবার রাতে নেপালের গণপরিষদের প্রথম অধিবেশনে রাজতন্ত্রের বিলুপ্তির ওপর ভোট হয়। অধিবেশনে উপস্থিত ৫৬৪ জন সদস্যের মধ্যে ৫৬০ জন রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে এবং মাত্র চারজন রাজতন্ত্রের পক্ষে ভোট দেন।
গণপরিষদে রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজপথে থাকা হাজার হাজার নেপালি উল
bdnews24