বৈরুত, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিয়োরাকে নতুন মন্ত্রিপরিষদ গঠনের আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জেনারেল সুলাইমান।
দীর্ঘ ছয় মাস প্রেসিডেন্ট পদ শুন্য থাকার পর গত রোববার পার্লামেন্টের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন সেনা প্রধান সুলাইমান। এরপর বুধবার তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সিনিয়োর তার মন্ত্রিপরিষদ এমনভাবে গঠন করবেন যেখানে হিজবুল্লাহ'র যথেষ্ট সংখ্যক আসন থাকবে। এতে করে সরকারের যে কোনো সিদ্ধান্তে তারা ভেটো দিতে পারবে। নতুন এই মন্ত্রিপরিষদ ২০০৯ সালে পার্লামেন্ট নির্বাচনের আগ পর্যন্ত কাজ করবে।
লেবাননে ১৮ মাসের রাজনৈতিক অচলবস্থা কাতারের উদ্যোগে প্রতিদ্বন্দ্বী লেবানিজ নেতাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দিয়ে শেষ হয়েছে। এর পরপরই দোহা চুক্তির শর্তানুযায়ী, সুলাইমানকে প্রেসিডেন্ট করতে পার্লামেন্টে ভোট দেন যুক্তরাষ্ট্র-সমর্থিত ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ দলের এমপিরা এবং হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিরোধীদল।
পার্লামেন্টের ১২৭ সদস্যের মধ্যে সুলাইমান পান ১১৮ ভোট। ভোটের ফলাফলের পর পার্লামেন্ট স্পিকার নোবিহ বেরি ঘোষণা দেন, "আমি জেনারেল সুলাইমানকে দেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি।" এরপরই বৈরুতে লোকজন ফাঁকা গুলি ছুঁড়ে উৎসব করে।
ভোটের কিছুক্ষণ পর শপথ নেন জেনারেল সুলাইমান। এরপর তিনি পার্লামেন্টে ভাষণ দেন। গত নভেম্বর থেকে লেবাননে প্রেসিডেন্টের পদ শুন্য ছিল।
দোহা চুক্তিতে লেবাননে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও আহ্বান জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী সরকারি সিদ্ধান্তের ওপর বিরোধীদলের ভেটো ক্ষমতা থাকবে এবং সেইসঙ্গে ২০০৯ সালের সাধারণ নির্বাচনের জন্য একটি নতুন আইনও করা হবে।
লেবাননে সংঘর্ষ অবসানই চুক্তির লক্ষ্য। যে সংঘর্ষ সা
bdnews24