২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ ইরাকের ব্যাপারে 'স্পষ্টভাষী' ছিলেন না: সাবেক মুখপাত্র

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধের ব্যাপারে 'খোলামেলা এবং স্পষ্টভাষী' ছিলেন না বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি স্কট ম্যাকক্লেল্যান। ম্যাকক্লেল্যান তার লেখা নতুন একটি বইয়ে এ মন্তব্য করেন। ওয়েবসাইট পলিটিকো ডটকম মঙ্গলবার এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ওয়াশিংটন, বুধবার মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধের ব্যাপারে 'খোলামেলা এবং স্পষ্টভাষী' ছিলেন না বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি স্কট ম্যাকক্লেল্যান। ম্যাকক্লেল্যান তার লেখা নতুন একটি বইয়ে এ মন্তব্য করেন। ওয়েবসাইট পলিটিকো ডটকম মঙ্গলবার এ খবর দিয়েছে। ওয়েবসাইটের ওই খবরে বলা হয়েছে, স্মৃতিচারণমূলক বইটি প্রকাশিত হবে আগামী সপ্তাহে। এতে ম্যাকক্লেল্যান বলেছেন, বুশ যুদ্ধে প্রচার-প্রপাগান্ডা চালানোর ওপরই বেশি জোর দিয়েছেন। আর একাজে তিনি খুব সহজেই হাতে পেয়েছেন ওয়াশিংটন প্রেসকে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে হারিকেন ক্যাটরিনা সামাল দিতে বুশের ব্যর্থতারও কড়া সমালোচনা রয়েছে এই বইয়ে। এই দুর্যোগের দৃশ্য প্রেসিডেন্ট বুশ এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইওভার থেকে প্রত্যক্ষ করছেন-- এরকম ছবির জন্য ম্যাকক্লেল্যান বুশের সাবেক ঊর্ধ্বতন উপদেষ্টা কার্ল রোভকে দোষারোপ করেছেন। ম্যাকক্লেল্যান তার বইয়ে বলেন, " যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচে বাজে ওই দুর্যোগ বুশের প্রেসিডেন্সির জন্যও সবচে বড় দুর্যোগগুলোর অন্যতম।" পলিটিকো ডটকম বইয়ের লাইনের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। ম্যাকক্লেল্যানের ৩৪১ পাতার এই বইয়ের নাম "হোয়াট হ্যাপেন্ড: ইনসাইড দ্য বুশ হোয়াইট হাউস এন্ড ওয়াশিংটনস কালচার অব ডেসিপশন।" প্রেসিডেন্ট বুশের সাবেক উপদেষ্টা ম্যাকক্লেল্যান এই বইয়ে প্রতিটি সমালোচনাই করেছেন অপ্রত্যাশিতরকম তীব্র ভাষায়। এ সম্পর্কে হোয়াইট হাউস কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৭ ঘ.