বৈরুত, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইকেল সুলাইমানের অধীনে প্রথম নতুন সরকার গঠনের নেতৃত্ব দেওয়া হচ্ছে ফুয়াদ সিনিওরাকে। লেবানন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ কোয়ালিশন মঙ্গলবার সিনিওরাকেই প্রধানমন্ত্রী মনোনীত করতে একমত হয়েছে।
কোয়ালিশন নেতারা শেষরাতের বৈঠকে সিনিওরার মনোনয়নের ব্যাপারে একমত হন। এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র সমর্থিত সিনিওরাকেই নতুন মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। এই নতুন মন্ত্রিপরিষদে হিজবুল্লাহ পরিচালিত বিরোধীদলের কার্যকর ভেটো ক্ষমতা থাকবে।
বুধবার পার্লামেন্টের অধিবেশনের পর প্রেসিডেন্ট সুলাইমানকে আনুষ্ঠানিকভাবে সিনিওরার মনোনয়নের কথাটি জানাবে 'মার্চ ১৪' কোয়ালিশন। এরপরই সুলাইমান প্রধানমন্ত্রী নিয়োগ করবেন।
লেবাননে ১৮ মাসের রাজনৈতিক অচলবস্থা কাতারের উদ্যোগে স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে শেষ হওয়ার পর এ চুক্তির শর্তানুযায়ী নতুন এই মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে।
চুক্তির শর্তানুযায়ী, পার্লামেন্টের ভোটে জেনারেল মাইকেল সুলাইমানকে ইতোমধ্যেই প্রেসিডেন্ট করা হয়েছে। এবার পার্লামেন্টের আইনপ্রণেতাদের সর্বসম্মতিক্রমে সুলাইমান আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন।
লেবাননে স
bdnews24