২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের কাছে সেনা সহায়তা চেয়েছে চীন

চীন ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজের জন্য জাপানের কাছে সেনা সহায়তা চেয়েছে। বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

টোকিও, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীন ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজের জন্য জাপানের কাছে সেনা সহায়তা চেয়েছে। বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। চীনে ১২ মে আঘাত হানা ওই ভূমিকম্পে ৬৭ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন মঙ্গলবার ওই অনুরোধ জানায় এবং জাপান এতে সাড়া দেওয়ার কথা ভাবছে। চীনকে সহায়তা করার জন্য জাপান সেনা পাঠালে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনে প্রথম জাপানি সেনা মোতায়ন। জাপান ও চীন স