২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে বেড়ে যাওয়া হ্রদের পানি সরাতে ব্যস্ত চীন

ভয়াবহ ভূমিকম্পে বেড়ে যাওয়া কয়েকটি হ্রদের পানি সরিয়ে দিতে অবিরাম কাজ করে যাচ্ছে চীনের সেনাবাহিনীর সদস্যরা। বড় ধরনের বিপর্যের আশঙ্কায় হ্রদের তীরবর্তী এলাকা থেকে পূর্ব সতর্কতামূলকভাবে হাজার হাজার মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

মিয়ানঝু, চীন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভয়াবহ ভূমিকম্পে বেড়ে যাওয়া কয়েকটি হ্রদের পানি সরিয়ে দিতে অবিরাম কাজ করে যাচ্ছে চীনের সেনাবাহিনীর সদস্যরা। বড় ধরনের বিপর্যের আশঙ্কায় হ্রদের তীরবর্তী এলাকা থেকে পূর্ব সতর্কতামূলকভাবে হাজার হাজার মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে। গত ১২ মে'র ভূমিকম্পে মঙ্গলবার পর্যন্ত ৬৭ হাজার ১৮৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে চীন কর্তৃপক্ষ। এছাড়া প্রায় তিন লাখ ৬২ হাজার আহত ও এখনও পর্যন্ত ২০ হাজার ৭৯০ জন নিখোঁজ রয়েছে। ভূমিকম্পের ফলে ভূমিধ্বসে অনেকগুলো নদীর গতিপথ রুদ্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩৫টি হ্রদের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের মাধ্যমে এ সমস্ত নদীর গতিপথ পরিস্কার করে দেওয়ার জন্য দিনভর কাজ করছেন পুলিশ ও সেনা সদস্যরা। দেশের দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি বাইচুয়ান এলকার এই সমস্ত হ্রদের তীরবর্তী এলাকা ও আশপাশে বসবাসকারী প্রায় ৩০ হাজার মানুষকে পূর্বসতর্কতামূলকভাবে আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া হ্রদের প্রায় এক তৃতীয়াংশ তিনশ মিলিয়ন কিউবিক মিটার পানি সরিয়ে দেওয়ার জন্য বিস্ফোরণ ঘটানোর আগেই মিয়ানইয়াং এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে প্রায় দেড় লাখ লোককে সরিয়ে নেওয়া হয়। সোমাবার রাতে প্রায় ছয়শ' প্রকৌশলী ও সেনাসদস্য ভূমিধ্বস এলাকায় পৌঁছায়। তারা সেখানে রাতভর কাজ করে। সেখানে হেলিকম্পটারে বহন করে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে। আগামী ৫ জুনের মধ্যে পানি সরানোর কাজ শেষ হতে পারে। ভূমিকম্পের পর অনেকগুলো হৃদের পানি বাড়লেও তানজিসান এলাকার হ্রদটির পানি বেড়েছে সবচেয়ে বেশি। সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার আরও প্রায় দুই মিটার বেড়ে পানির উচ্চতা দাড়িয়েছে ৭২৫ মিটার। পানি সম্পদ বিষয়ক ভাইস মিনিস্টার শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "তানজিসান হ্রদ এলাকায় ত্রাণ বিতরণও এখন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সেখানে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৫৫ ঘ.