মিয়ানমার, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্বের মেয়াদ আবারও বাড়িয়েছে জান্তা সরকার। সু চির আটকাদেশের মেয়াদ শেষের দিন মঙ্গলবার তার বাড়ির কাছে নিরাপত্তা জোরদার করে এনএলডি'র ২০ সদস্যকে আটক করার পর গৃহবন্দিত্ব বাড়াল সরকার।
সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সদস্যরা তার বাড়িতে ঢোকার চেষ্টা করার সময় পুলিশ ২০ জনকে আটক করে। একজন প্রত্যক্ষদর্শী ও বিরোধীদলের কয়েকটি সূত্র একথা জানিয়েছে।
পুলিশ মঙ্গলবার কাঁটাতারের বেড়া দিয়ে সু চির বাড়ি ঘিরে রাখে। তার আটকাদেশের মেয়াদ শেষ হওয়া উপলক্ষ্যে এনএলডি'র সদস্যরা মিছিল করে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টাকালে আটক হয়।
এর আগে এনএলডি সদস্যরা তাদের সদরদপ্তরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময়র পুলিশ সেখানে পাহারায় ছিল বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রতিবেদক। তিনি ৬টি পুলিশ ট্রাক, প্রিজন ভ্যান এবং দমকলের গাড়ি দেখতে পাওয়ার কথা জানান।
শান্তিতে নোবেল বিজয়ী ৬২ বছর বয়স্ক সু চির আটকাদেশের মেয়াদ আবারও বাড়ায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত মিয়ানমারে লাখ লাখ ডলারের সাহায্য সরবরাহের বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে জান্তা সরকারের উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
দাতা সংস্থাগুলো রোববার এক সম্মেলনের মাধ্যমে ঘূর্ণিঝড় নার্গিসে বিধ্বস্ত মিয়ানমারকে পাঁচ কোটি ডলারের সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। এই ঝড়ে মিয়ানমারে অন্ততপক্ষে ১ লাখ ৩৪ হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়াও যারা বেঁচে গেছে তারাও রোগ-ব্যাধির প্রকোপ এবং খাদ্যাভাবের হুমকির মুখে রয়েছে।
গত ১৮ বছরের মধ্যে সুচি ১২ বছরের বেশি সময় ধরে গৃহবন্দি রয়েছেন। ১৯৯০ সালের নির্বাচনে তার দল ৮০ ভাগের বেশি ভোট পেয়ে জয়লাভ করে। কিন্তু সেনাবহিনী তার হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। ১৯৬২ সালে অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমার সেনাশাসন চলছে।
সু চির ওপর সা
bdnews24