কলোম্বো, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোয় একটি ট্রেনে বোমা বিস্ফোরণে সোমবার অন্ততপক্ষে ৭ জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তারা একথা জানিয়েছেন।
সেনাবাহিনী ট্রেনে বোমা পাতার জন্য তামিল গেরিলাদেরকে দায়ী করেছে। কলোম্বোর দেহীবালা শহরতলীতে বোমাটি বিস্ফোরিত হয়।
শ্রীলঙ্কায় ২৫ বছরের গৃহযুদ্ধে সরকার এবং তামিল টাইগার গেরিলাদের মধ্যে বর্তমান সময়ে নতুন করে প্রচন্ড সংঘর্ষের প্রেক্ষাপটে এই বোমা হামলার ঘটনা ঘটল।
এক প্রত্যক্ষদর্শীর উক্তি, "বিস্ফোরণের সময় আমি বাড়িতে ছিলাম। সেখান থেকেই শব্দ শুনতে পাই। বাইরে এসে আহত মানুষদের আর্তনাদ করতে দেখে তাদেরকে বাস এবং প্রাইভেট গাড়িতে করে হাসপাতালে পাঠাই্।"
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বিস্ফোরণস্থলে ৪ টি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।
সেনাবাহিনী গত সপ্তাহান্তে দুটো বাসে পাতা শক্তিশালী বোমা নিস্ত্রি"য় করে এবং সরকারি এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করে।
শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিইি)'র কাছ থেকে ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলটিটিই সাধারণত এ ধরনের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে থাকে।
সেনারা স
bdnews24