মস্কো, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সোমবার বলেছেন, তিনি জর্জিয়ার সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়তে চান। রাশিয়ার বেসরকারি বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স একথা জানিয়েছে।
ইন্টারফ্যাক্স আরও জানিয়েছে, ২৬ মে জর্জিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলিকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ।
ওই অভিনন্দন বার্তায় মেদভেদেভ বলেছেন, "আমি মনে করি, ককেসাস অঞ্চলে ভাল প্রতিবেশীসুলভ সম্পর্ক গড়ার এবং স্থিতিশীলতা ও নিরপত্তা জোরদারের জন্য আমাদের দেশগুলোর মধ্যে গঠনমূলক সহযোগিতা প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৬০২ ঘ.
bdnews24