২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি মুগাবের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিম্বাবুয়ের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে মার্কিন রাষ্ট্রদূত জেমস ম্যাকগিকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। আগামী মাসে জিম্বাবুয়েতে দ্বিতীয় দফা নির্বাচনে অংশগ্রহণের জন্য মুগাবের দল প্রচারাভিযান শুরুর পর রোববার তিনি এ হুমকি দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

হারারে, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিম্বাবুয়ের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে মার্কিন রাষ্ট্রদূত জেমস ম্যাকগিকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। আগামী মাসে জিম্বাবুয়েতে দ্বিতীয় দফা নির্বাচনে অংশগ্রহণের জন্য মুগাবের দল প্রচারাভিযান শুরুর পর রোববার তিনি এ হুমকি দিলেন। মুগাবে আরও বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের আফ্রিকা বিষয়ক শীর্ষ কূটনীতিক জেন্দায়ি ফ্রাজার ২৯ মার্চের নির্বাচনে বিরোধীদল এমডিসি ও এর নেতা মরগান স্যাঙ্গেরাইয়ের জয়ের কথা বলে গণিকার মতো আচরণ করেছেন। মার্কিন রাষ্ট্রদূত এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেন্দায়ি ফ্রাজারকে আক্রমণ করে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ২৭ জুনে স্যাঙ্গেরাইয়ের বিরুদ্ধে ২য় দফা নির্বাচনী প্রচারাভিযান শুরুরই ইঙ্গিত। এর আগে মার্চের নির্বাচনে বিরোধীলীয় নেতা স্যাঙ্গেরাই জয় লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় ২৭ জুন জিম্বাবুয়েতে দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে। প্রচারিভিযানের সমাবেশ থেকে মুগাবে বলেন, " তিনি (মার্কিন রাষ্ট্রদূত) বলেছেন যে, তিনি ভিয়েতনামে যুদ্ধ করেছেন, কিন্তু ভিয়েতনামে যুদ্ধ করেই তিনি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার পেয়ে যাননি। তিনি আর কোনো ভুল পদক্ষেপ নেন কিনা তা দেখার জন্য আমি অপেক্ষা করে আছি। তাকে বহিষ্কার করা হবে।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "তিনি যত বড়ই হোন না কেন, তিনি একাজ করতে থাকলে আমি তাকে দেশ থেকে বের করে দেব।" মুগাবে ফ্রাজার সম্পর্কে বলেন, "আপনারা দেখেছেন এমডিসি'র বিজয়ের পর এই ছোট মার্কিন মেয়েটি গণিকার মতো লাফালাফি করে তা উদযাপন করেছে। একটি অপমানজনক কাজ।" এছাড়াও তিনি হারারেতে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পশ্চিমা মিত্ররা জিম্বাবুয়েকে নিয়ন্ত্রণ করতে চাইছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪৮ ঘ.