২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে জেনারেল সুলাইমান প্রেসিডেন্ট নির্বাচিত

দীর্ঘ ছয় মাস প্রেসিডেন্ট পদ শুন্য লেবাননে রোববার পার্লামেন্টের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনা প্রধান জেনারেল সুলাইমান। লেবাননে ১৮ মাসের রাজনৈতিক অচলবস্থা কাতারের উদ্যোগে প্রতিদ্বন্দ্বী লেবানিজ নেতাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দিয়ে শেষ হয়েছে। এর পরপরই দোহা চুক্তির শর্তানুযায়ী, সুলাইমানকে প্রেসিডেন্ট করতে পার্লামেন্টে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ দলের এমপিরা এবং হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিরোধীদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

বৈরুত, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ ছয় মাস প্রেসিডেন্ট পদ শুন্য লেবাননে রোববার পার্লামেন্টের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনা প্রধান জেনারেল সুলাইমান। লেবাননে ১৮ মাসের রাজনৈতিক অচলবস্থা কাতারের উদ্যোগে প্রতিদ্বন্দ্বী লেবানিজ নেতাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দিয়ে শেষ হয়েছে। এর পরপরই দোহা চুক্তির শর্তানুযায়ী, সুলাইমানকে প্রেসিডেন্ট করতে পার্লামেন্টে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ দলের এমপিরা এবং হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিরোধীদল। পার্লামেন্টের ১২৭ সদস্যের মধ্যে সুলাইমান পান ১১৮ ভোট। ভোটের ফলাফলের পর পার্লামেন্ট স্পিকার নোবিহ বেরি ঘোষণা দেন, "আমি জেনারেল সুলাইমানকে দেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি।" এরপরই বৈরুতে লোকজন ফাঁকা গুলি ছুঁড়ে উৎসব করে। ভোটের কিছুক্ষণ পর শপথ নেবেন জেনারেল সুলাইমান। এরপর তিনি পার্লামেন্টে ভাষণ দেবেন। গত নভেম্বর থেকে লেবাননে প্রেসিডেন্টের পদ শুন্য ছিল। দোহা চুক্তিতে লেবাননে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও আহ্বান জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী সরকারি সিদ্ধান্তের ওপর বিরোধীদলের ভেটো ক্ষমতা থাকবে এবং সেইসঙ্গে ২০০৯ সালের সাধারণ নির্বাচনের জন্য একটি নতুন আইনও করা হবে। লেবাননে সংঘর্ষ অবসানই চুক্তির লক্ষ্য। যে সংঘর্ষ সা