কাঠমাণ্ডু, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সবচেয়ে বেশি বয়সে এভেরেস্টের চূড়ায় পৌঁছার গৌরব অর্জন করেছেন নেপালের মিন বাহাদুর শেরচান। তার বয়স ৭৬ বছর।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা রমেশ খাত্রি ছিত্রি রোবাবার জানান, অপর চার নেপালী পর্বাতারোহীর সঙ্গে শেরচান রোববার পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন।
ছিত্রি বলেন, "শেরচান সুস্থ্য আছেন এবং এভারেস্টে থেকে নেমে আসছেন।"
শেরচানের আগ পর্যন্ত এভারেস্ট শিখরে পৌঁছানো সবচেয়ে বেশি বয়স্ক পর্বতারোহী ছিলেন জাপানের কাতসুসুকে ইয়ানাজিসাওয়া। গত বছর এই জাপানি নাগরিক যখন এভারেস্ট চূড়ায় পৌঁছান তখন তার বয়স ছিল ৭১ বছর।
নিউজিল্যান্ডের এডমুন্ড হিলারি ও নেপালের তেনজিং নর্গেই শেরপা ছিলেন প্রথম এভারেস্ট জয়ী। ১৯৫৩ সালে তারা এভারেস্ট জয় করেন। হিলারি গত জানুয়ারিতে মারা গেছেন।
হিলারি-তেনজিংয়ের পর এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ এভারেস্টের চূড়ায় তাদের পায়ের ছাপ রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫০ ঘ.
bdnews24