২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে জে. সুলাইমানকে প্রেসিডেন্ট করতে পার্লামেন্টে ভোট

দীর্ঘ ছয় মাস প্রেসিডেন্ট পদ শুন্য লেবাননে সেনা প্রধান জেনারেল সুলাইমানকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে রোববার পার্লামেন্টে ভোট হচ্ছে। লেবাননে ১৮ মাসের রাজনৈতিক অচলবস্থা প্রতিদ্বন্দ্বী লেবানিজ নেতাদের মধ্যে কাতারের উদ্যোগে স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারে দোহা চুক্তির শর্তানুযায়ী, সুলাইমানকে প্রেসিডেন্ট করতে পার্লামেন্টে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ দলের এমপিরা এবং হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিরোধীদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

বৈরুত, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ ছয় মাস প্রেসিডেন্ট পদ শুন্য লেবাননে সেনা প্রধান জেনারেল সুলাইমানকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে রোববার পার্লামেন্টে ভোট হচ্ছে। লেবাননে ১৮ মাসের রাজনৈতিক অচলবস্থা প্রতিদ্বন্দ্বী লেবানিজ নেতাদের মধ্যে কাতারের উদ্যোগে স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারে দোহা চুক্তির শর্তানুযায়ী, সুলাইমানকে প্রেসিডেন্ট করতে পার্লামেন্টে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ দলের এমপিরা এবং হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিরোধীদল। ওই চুক্তিতে লেবাননে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও আহ্বান জানানো হয়েছে। এ পদক্ষেপে বিরোধীদলের ভেটো ক্ষমতা থাকবে এবং সেইসঙ্গে ২০০৯ সালের সাধারণ নির্বাচনের জন্য একটি নতুন আইনও করা হবে। লেবাননে সংঘর্ষ অবসানই চুক্তির লক্ষ্য। যে সংঘর্ষ সা