ইসলামাবাদ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের ক্ষমতাসীন জোটের প্রধান দল 'পাকিস্তান পিপল'স পার্টি' (পিপিপি) 'র প্রধান আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা প্রকাশ করেছেন। এতে তিনি ৬২ টিরও বেশি সাংবিধানিক সংশোধনীর প্রস্তাব দেন।
শনিবার এ সম্পর্কে জারদারি বলেন, "আমরা তাকে ইমপিচ করতে চাই না। বরং আমরা চাই তিনি নিজেই সরে দাঁড়ান।" প্রসঙ্গত, গত ডিসেম্বরে আততায়ী হামলায় বেনজির ভুট্টো নিহত হওয়ার পর থেকে পিপিপি'র নেতৃত্ব দিচ্ছেন তার স্বামী জারদারি।
প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনগুলো সম্পর্কে জারদারি বলেন, "এতে করে প্রেসিডেন্টের সরকার ভেঙে দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হবে এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের ও প্রাদেশিক গভর্নরদের নিয়োগ দেওয়ার ক্ষমতা তাকে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করতে হবে।"
প্রস্তাবিত এ সংশোধনীতে দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
প্রস্তাবিত ৬২ টির বেশি সংশোধনী নিয়ে পিপিপিকে তার তিন শরিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। ধারণা করা হচ্ছে, জুন মাসের শেষ দিকে এ প্রস্তাবনা পার্লামেন্টে উত্থাপন করা হবে।
প্রসঙ্গত, পাকিস্তানের ক্ষমতাসীন জোটের মিত্ররা গত ফেব্র"য়ারি মাসের সাধারণ নির্বাচনে মুশাররফপন্থি দলগুলোকে পরাজিত করে। এরপর গত মার্চ মাসের শেষ দিকে পিপিপি'র প্রভাবশালী নেতা প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানির নেতৃত্বে পাকিস্তানে একটি নতুন সরকার শপথ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১৩ ঘ.
bdnews24