জোহানেসবার্গ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদেশিদের ওপর হামলার প্রতিবাদ ও দ্রুত এই সংঘাত বন্ধের আহ্বানে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ।
১১ মে থেকে দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের বিরুদ্ধে ছড়িয়ে পড়া সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। এছাড়া ২৫ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
অভিবাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড উস্কে দিচ্ছে এবং তাদের কারণে অনেকের চাকরি চলে যাচ্ছে
bdnews24