বুজুম্বুরা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্থগিত শান্তি চুক্তি কার্যকরের সুযোগ সৃষ্টি করতে সরকারের সঙ্গে সংঘর্ষ বন্ধ করবে বুরুন্ডির গেরিলা সংগঠন 'ফোর্সেস ফর ন্যাশনাল লিবারেশন' বা এফএনএল। সরকারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকা বুরুন্ডির সর্বশেষ সংগঠনটি শুক্রবার রাতে এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বুরুন্ডির বিদ্রোহী সংগঠন এফএনএল ও সরকারের মধ্যে ১৯ মাস আগে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। লাগাতার সংঘাত বন্ধের লক্ষ্যে দু'পক্ষের মধ্যে ওই চুক্তি হয়। তবে চুক্তির কয়েকটি অংশের বিষয়ে আপত্তি তুলে যুদ্ধবিরতি পর্যবেক্ষক দল থেকে বেরিয়ে যায় এফএনএল।
শুক্রবার রাতের বিবৃতিতে এফএনএল বলেছে, "আমরা বুরুন্ডির জনগণ এবং আন্তর্জাতিক স
bdnews24