২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ঘূর্ণিদুর্গত এলাকায় গণভোট অনুষ্ঠিত

মিয়ানমারের ঘূর্ণিদুর্গত ইরাবতী ব-দ্বীপ এলাকা এবং সাবেক রাজধানী ইয়াঙ্গুনে জান্তা সরকারের প্রস্তাবিত সংবিধানের ওপর শনিবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। ওদিকে, মিয়ানমারে বিদেশি ত্রাণকর্মী প্রবেশের বিষয়ে জাতিসংঘের কাছে জান্তা সরকারের অঙ্গীকারের পর ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় নার্গিসে বেঁচে যাওয়াদের সাহায্যার্থে আর কালক্ষেপণের সময় নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ইয়াঙ্গুন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের ঘূর্ণিদুর্গত ইরাবতী ব-দ্বীপ এলাকা এবং সাবেক রাজধানী ইয়াঙ্গুনে জান্তা সরকারের প্রস্তাবিত সংবিধানের ওপর শনিবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। ওদিকে, মিয়ানমারে বিদেশি ত্রাণকর্মী প্রবেশের বিষয়ে জাতিসংঘের কাছে জান্তা সরকারের অঙ্গীকারের পর ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় নার্গিসে বেঁচে যাওয়াদের সাহায্যার্থে আর কালক্ষেপণের সময় নেই। মিয়ানমারে তিন সপ্তাহ আগে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় নার্গিসে প্রায় এক লাখ ৩৪ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে। ঘণ্টায় ১২০ মাইল বেগে আঘাত হানা ওই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির চাল উৎপাদনকারী ইরাবতী ব-দ্বীপ এবং প্রধান বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুন। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে