ওয়াশিংটন, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক থেকে মার্কিন সেনা আরও কমানোর আশা করছেন বাগদাদে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল পেত্রাউস। ৪৫ দিন বিরতির পর জুলাইয়ে সেনা প্রত্যাহার শুরু হলে ইরাকে সেনা আরও কমবে। বৃহস্পতিবার একথা বলেছেন পেত্রাউস।
জুলাইয়ের মাঝামাঝি সময় নাগাদ ইরাক থেকে ১ লাখ ৪০ হাজার সেনা সরিয়ে আনার বিষয়টি তদারকের দায়িত্বে রয়েছেন পেত্রাউস। তবে, তিনি বলেন, সেপ্টেম্বরের শুরুর দিকে সেনা আরও কমানোর ব্যাপারেও তিনি সুপারিশ করতে পারবেন।
উল্লেখ্য, ইরাক যুদ্ধে ৫ বছর পরও সেখানে ১ লাখ ৫৫ হাজার মার্কিন সেনা রয়েছে। সেনা হাতাহতের সংখ্যা বাড়তে থাকায় মার্কিনিরা ক্রমেই বুশ প্রশাসনের ওপর ক্ষুব্ধ হচ্ছে। ফলে নভেম্বরের প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ইরাক থেকে সেনা দেশে ফিরিয়ে আনাটাই নির্বাচনী প্রচারাভিযানে সবচে বড় ইস্যু হিসাবে প্রধান্য পাচ্ছে।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ভার বুশ প্রশাসন ছেড়ে দিয়েছে ইরাকে সহিংসতা কমিয়ে আনায় দক্ষ জেনারেল পেত্রাউসকে। শুধু তাই নয় আফগানিস্তান, মধ্যপ্রাচ্য, এশিয়া এমনকি পূর্ব আফ্রিকার সমস্যা সমাধানে কাজ করার ভারও পেত্রাউসকেই দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩৭ঘ.
bdnews24